আজকের খবর


বাংলাদেশি কর্মীকে মারধর, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ জানুয়ারি ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন, শনিবার

বাংলাদেশি কর্মীকে মারধর, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

কুয়েতের একজন প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন (৪১) নামে ওই বাংলাদেশি কর্মীকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। 


মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।  

জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, টানা ৩দিন গাড়ি না ধোয়ায় বাংলাদেশি কর্মী জামাল উদ্দিনকে তিনি মারধর করেন। 

আশঙ্কাজনক অবস্থায় জামালকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থানীয় আদান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

গত ১১ জানুয়ারি এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুয়েতের বাংলাদেশি কমিউনিটির সংগঠকরা। 

জামালের সহকর্মী ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিউনের পুরান বাক্তার চরের মোহাম্মদ কাদেরের ছেলে জামালউদ্দিন। তিনি প্রায় ২০ বছর ধরে কুয়েতে থাকেন। 



ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। 

ঘটনাটি কুয়েতের সবগুলো গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা চলছে। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের