আজকের খবর


পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪১


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ জানুয়ারি ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন, রবিবার

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪১


পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে


এদিকে দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সকালে বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে গেলে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ডন ডটকমকে বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

তিনি বলেন, ‘দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।’

আঞ্জুম আরও জানান, দুর্ঘটনার পর এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের