আজকের খবর


পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

পাকিস্তানের পেশোয়ার শহরের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার। 


শহরের সবেচেয়ে বড় হাসপাতাগুলোর মধ্যে একটি লেডি রিডিং। সেখানকার মুখপাত্র মোহাম্মদ আসিম মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিবৃতিতে বলেন, লেডি রিডিং হাসপাতালে এখন পর্যন্ত ১০০ লাশ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ভয়াবহ বোমা হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা।

পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাসিফ আফতাব আব্বাসি সংবাদমাধ্যম জানান, বিস্ফোরণে ২২৫ জনের বেশি মানুষ আহত হন। এদের অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী। নামাজ শুরুর কিছুক্ষণ পর সে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ঠিক কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পাকিস্তানের গোয়েন্দারা বলছে, হামলাকারী আফগান নাগরিক। 





জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের