আজকের খবর


জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা সরবরাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক যখন প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) দায়বদ্ধতার সঙ্গে লড়াই করছে এমন সময় জানুয়ারিতে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ভালো খবর হিসেবে এসেছে। 


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বৈধ পন্থায় দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার এসেছে। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার।

চলতি অর্থবছর ২০২২-২০২৩ এ বাংলাদেশ সাত মাসে (জুলাই-জানুয়ারি) এক হাজার ২৪৫ কোটি ডলারের অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার সংকটের কারণে অনেক আমদানি পেমেন্ট পিছিয়ে যাচ্ছে। এ জন্য প্রবাসী আয়ের যে ডলার তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে। ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের মূল্যসীমা অপসারণ করা হলে সংকট কেটে যাবে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাউল হক ইউএনবিকে বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের জন্য মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে। রেমিট্যান্সের জন্য ২ দশমিক ৫ শতাংশ ঝামেলামুক্ত প্রণোদনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করতে বেশ কয়েকটি ব্যাংক অতিরিক্ত প্রণোদনাও দিয়ে থাকে। বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠাতে কোনো চার্জ বা ফি কাটবে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, প্রবাসী আয়ের ৪০ শতাংশের বেশি রেমিট্যান্স দেশে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে।



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের