আজকের খবর
গুলশানে বহুতল ভবনে আগুন : তদন্ত কমিটি গঠন
রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
শাহজাহান সিকদার বলেন, গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপসহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে, গুলশানের বহুতল ভবনে রোববার সন্ধ্যায় লাগা আগুন দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী ও শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও সেখানে কাজ করেছে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







