আজকের খবর


চট্টগ্রামে ভবন ভাঙার সময় ধসে পড়ে নিহত ১


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন, বুধবার

চট্টগ্রামে ভবন ভাঙার সময় ধসে পড়ে নিহত ১
চট্টগ্রাম নগরীর জামালখানে সড়কের পাশের একটি ভবন ভাঙার সময় ধসে পড়ে একজন নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জামালখানের শিকদার হোটেলের পাশে রতন ভট্টাচার্যের দোতলা ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

একজন নিহতের খবরটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

ধসে পড়া ভবনে উদ্ধার কাজে হাত দিয়েছে ফায়ার সার্ভিস।

কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনি না করেই পুরনো এই ভবনটি ভাঙার কাজ চলছিল।



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের