আজকের খবর
এক মোটরসাইকেলে ভার্সিটির পথে ৩ বন্ধু, বাসের ধাক্কায় মর্মান্তিক পরিণতি
নিহতের নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি মুগদায় বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে একজনের নাম জুয়েল রানা। আর একজনের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গেছে।
এ ব্যাপারে আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদায় বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তিন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি শনাক্ত করা যায়নি।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







