আজকের খবর
সুপার স্টার গ্রুপের ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে আগুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবস্থিত সুপারস্টার গ্রুপের ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, একই দিন দুপুর ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত ওই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, সুপারস্টার কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে আজ শনিবার উৎপাদন চলছিল। দুপুর ২টার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ট্রিপল দিয়ে বানানো মালামাল রাখার অস্থায়ী সেডে আগুন দেখতে পান শ্রমিকরা। পরে শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, বৈদ্যুতিক ফ্যান তৈরীর কারখানা সুপারস্টারের গোডাউনে আগুন লেগেছিল। কোনো হতাহত নেই।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







