আজকের খবর
গৌতম আদানির সম্পদ ৪ হাজার কোটি ডলারের নিচে
ভারতীয় ধনকুবের গৌতম আদানির দুর্দশা যেন কাটছেই না। সর্বশেষ উপাত্তে দেখা গেছে, তার সম্পদ ৪ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। গত ২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর থেকে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর অবস্থান থেকে এখন নেমে আসলেন ৩০তমে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে উঠে এসেছে, সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে আদানির ব্যক্তিগত সম্পদ কমেছে ১৫৯ কোটি ডলার। এতে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৩ হাজার ৯৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অথচ ২০২২ সালের সেপ্টেম্বরেই তার সম্পদ দাঁড়িয়েছিল ১৫ হাজার কোটি ডলার। তখন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে অল্প সময়ের জন্য বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হিসেবে নাম লিখিয়েছিলেন।
২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর আদানির ৮ হাজার ৬০ কোটি ডলার সম্পদ পতন হয়েছে। আদানি গ্রুপের আওতাধীন ১০ কোম্পানির বাজার মূল্য কমেছে ১৪ হাজার ৬০০ কোটি ডলার।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







