আজকের খবর


ময়মনসিংহে ধানক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ মার্চ ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন, বুধবার

ময়মনসিংহে ধানক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ধানক্ষেত থেকে মৌসুমী আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ মার্চ) সকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্ঠা এলাকায় ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন মৌসুমী। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।  

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। থানায় এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের