আজকের খবর
বনানীতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের, যান চলাচল বন্ধ
সকাল ১০টার সময় এ প্রতিবেদন লেখার সময় বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এ অবরোধের ফলে বহু মানুষ রাস্তায় আটকা পড়েছেন। যানজটে আটকা পড়া আহমেদ শাকির নামে একজন জানান, কাকলীতে যান চলাচল বন্ধ রেখেছে গার্মেন্টস কর্মীরা। সকাল ৮টা থেকে যান চলাচল বন্ধ।
ট্রাফিক গুলশান বিভাগ সকাল সোয়া ৯টায় ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ‘এই মুহূর্তে বনানী-চেয়ারম্যান বাড়ি এলাকায় গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে চেয়ারম্যান বাড়ি থেকে থেকে উত্তরার দিকে আউটগোয়িং-ইনকামিং দুটোই বন্ধ। এই রুটের যাত্রীরা বাড্ডা-প্রগতি সরণি রোড ব্যবহার করতে পারেন।’
যোগাযোগ করা হলে গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন জানান, সকালে একটা দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের ধাক্কায় গার্মেন্টেস এক কর্মী আহতের ঘটনার পর ওই গার্মেন্টেসের কর্মীরা সড়ক অবরোধ করেন। আহত গার্মেন্টস কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু গার্মেন্টস কর্মীরা সড়ক অবরোধ তুলছেন না। যে কারণে দুই লেনেই যান চলাচল বন্ধ।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







