আজকের খবর
গুলশানে এসি বিস্ফোরণ, দুই যুবক দগ্ধ
রাজধানীর গুলশান থানার নিকেতন এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে। এতে দুই যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, বাসাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন । তবে মিজানুরের শরীর সামান্য দগ্ধ হয়েছে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







