আজকের খবর


কক্সবাজারে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ মার্চ ২০২৩, ১২:৪০ অপরাহ্ন, শনিবার

কক্সবাজারে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নজরুল ইসলাম ও মোহাম্মদ হামিদ উল্লাহ। তারা চকরিয়া উত্তর হারবাংয়ের করম মুহরি পাড়ার বাসিন্দা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন রুদ্র বলেন, সকালে একটি পিকআপটি মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ হেফাজতে রয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ। 



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের