আজকের খবর


গাড়িচাপায় প্রাণ হারালেন একই কলেজের ৩ শিক্ষার্থী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মার্চ ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার

গাড়িচাপায় প্রাণ হারালেন একই কলেজের ৩ শিক্ষার্থী

সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় একই কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালী গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২)। অপজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী।

সড়ক দুর্ঘটনায তিন শিক্ষার্থী নিহতের তথ্য নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর।

তিনি বলেন, সোমবার সকালে মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। মান্নাননগর সমবায় তেলপাম্প এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। তবে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানতে পেরেছি। 



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের