আজকের খবর


বিশ্বে করোনায় মৃত্যু ২৫০ এর নিচে নেমেছে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মার্চ ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার

বিশ্বে করোনায় মৃত্যু ২৫০ এর নিচে নেমেছে

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৫৫ জন। গতকাল ২৪ ঘণ্টায় এতে ৩৩৮ জনের মৃত্যু এবং ৭৯ হাজার ৬৬৪ জন শনাক্ত হয়েছিলো।

সোমবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। দেশটিতে ৬০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া জাপানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ৫০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং মারা গেছেন ১৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ৬৮ লাখ ৫ হাজার ২৫১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৩৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের