আজকের খবর


সায়েন্সল্যাবে বিস্ফোরণ: ৩ জনের লাশ হস্তান্তর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মার্চ ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন, সোমবার

সায়েন্সল্যাবে বিস্ফোরণ: ৩ জনের লাশ হস্তান্তর

রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার পরিবারের কাছে নিহত শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষারের লাশ হস্তান্তর করা হয়।

এদিকে বিস্ফোরণে আহতদের মধ্যে ৬ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে আরো ৪ জনকে। তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হতাহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, স্যুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকেই ঘটে থাকতে পারে বিস্ফোরণ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের