আজকের খবর


গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ মার্চ ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার

গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর গুলিস্তানের বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। তবে, বিস্ফোরণের কারণ ও হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। 

মঙ্গলবার (৭ মার্চ) নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি ভবনটির দ্বিতীয় তলায় এই বিস্ফোরণে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, ‘আমাদের পাঁচটি টিম সেখানে কাজ করছে। হতাহতের সংখ্যা ও বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়।’ স্থানীয়দের বরাতে তিনি জানান, ভবনটির এসি থেকে এই বিস্ফোরণ থাকতে পারে।

নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি ওই ভবনটির আশপাশ এখন ধোঁয়ায় পরিপূর্ণ। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বংশাল থানার পক্ষ থেকেও স্থানীয়দের বরাতে একই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকট আওয়াজের বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ছেঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরা বহু দূর ছিটকে পড়ে। এতে অনেকে আহত হন। গুরুতর আহতও আছেন।

বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গুলিস্তানের একটি ভবনে বিস্ফোরণের খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম  ঘটনাস্থলে রওনা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে—এসি থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। আমাদের টিম গেলে নিশ্চিতভাবে বলা যাবে। তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের