আজকের খবর


বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনই আশঙ্কাজনক: সামন্ত লাল সেন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ মার্চ ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনই আশঙ্কাজনক: সামন্ত লাল সেন

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছন চিকিৎসক।

বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঐ ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বৃহদাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের