আজকের খবর


বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মার্চ ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে। এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের