আজকের খবর
ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইয়ের টাকা উদ্ধারসহ গ্রেপ্তার আরও ৮ জন
রাজধানীর তুরাগে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ৮ জনকে গেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যেএখন পর্যন্ত ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫ শো টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (১২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।ঢাকার খিলক্ষেতসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, মানি ল্যান্ড সিকিউরিটি কোম্পানির টাকা বহনকারী গাড়ি দীর্ঘদিন ধরে অনুসরণ করে ডাকাতরা। পরিকল্পনা অনুযায়ী গত ৯ই মার্চ কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। নির্জন স্থানে পৌঁছালে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
অতিরিক্ত কমিশিনার বলেন, ছিনতাইয়ে ঘটনার পর অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। পরে কয়েক দফায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে ডিবি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার দিন সংবাদ সম্মেলনে ডিবি দাবি করেছিল ৯ কোটি টাকা উদ্ধার। ঘটনার তিনদিন পর ডিবির দাবি উদ্ধার পোনে ৭ কোটি। তাহলে বাকি টাকা গেল কোথায় বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান ডিবি প্রধান হারুন অর রশীদ।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







