আজকের খবর


রমজানে মুরগির দাম বাড়বে না: কৃষিমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ মার্চ ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

রমজানে মুরগির দাম বাড়বে না: কৃষিমন্ত্রী

রমজানে ব্রয়লার মুরগির দামেরর দাম আর নতুন করে বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, রমজানে দাম না বাড়লেও এরই মধ্যে পোলট্রি পণ্যের দাম বেড়ে আছে। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

তিনি বলেন, পোলট্রি খাদ্য ভুট্টা ও সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে খরচ চালাতে না পেরে দেশের অনেক পোলট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। যে কারণে উৎপাদন কমে যাওয়ায় পোলট্রি পণ্যের দাম বেড়ে গেছে।

মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটা বাচ্চা উৎপাদন করতে ৩৫ থেকে ৪০ টাকার পর্যন্ত খরচ হয়। তাই এটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে পারে না। এটা নিয়ন্ত্রণ করতে হবে। একটি মুরগির বাচ্চা যেন কোনোভাবেই ৪৫ টাকার বেশিতে বিক্রি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

মন্ত্রী বলেন, দাম কমার জন্য ৬-৭ মাস অপেক্ষা করতে হবে। কারণ, বর্তমানে বাজার ভালো হওয়ায় অনেকেই আবার নতুন করে উৎপাদনে আসতে শুরু করেছে। সুতরাং, নতুন পোলট্রি পণ্য বাজারে এলেই দাম কমে আসবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের