আজকের খবর
গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান
আজ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২১তম সমাবর্তনে উপস্থিত হন সাকিব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ফরম্যাটের অধিনায়কের গায়ে ছিল কালো-সবুজ রঙের গাউন। গ্র্যাজুয়েটদের তালিকায় তার পরিচিতি খন্দকার সাকিব আল হাসান হিসেবে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘আমার যখন ক্রিকেটে অভিষেক হয়, যখন জাতীয় দলের ক্যাপটা পরেছিলাম, এতো বছর পর ঠিক একই ভালোলাগা কাজ করছে। ২০০৯ সালের দিকে আমার ক্রিকেট ক্যারিয়ারের তিন বছর হয়ে যাওয়ার পরও আম্মা যখন ফোন করতেন। তখন জিজ্ঞেস করতেন আমার পড়ালেখার কী অবস্থা। আজ আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। খেলার মাঠে হয়ত বেশকিছু অর্জন আছে, কিন্তু এ গ্র্যাজুয়েশন আমার সবসময় স্বপ্ন ছিল।'
‘সকল কোচ এবং শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। এআইইউবিকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। শুধু আমাকে না, আমাদের ক্রিকেট দলের অনেকেই এখানে পড়াশোনা করছে।' যোগ করেন সাকিব।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







