আজকের খবর
ভিসা ছাড়া ভ্রমণের জন্য সেরা কয়েকটি দেশ
ভিসা করার ঝামেলা নেই। শুধু বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভ্রমণ করা যায় বিশ্বের ৪০ টি দেশে। এর মধ্যে কিছু এমন দেশ আছে, যেগুলো পর্যটনের জন্য খুবই আকর্ষনীয়।
এরকমই একটি দেশ ফিজি। যাকে বলা যায় ভিসা ছাড়া ভ্রমনের জন্য আদর্শ এক গন্তব্য! ওশেনিয়া মহাদেশের এই দ্বীপরাষ্ট্র ৩৩২ টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত।
সমুদ্রের সৌন্দর্য উপভোগের জন্য প্রশান্ত মহাসাগরের এই দেশ অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর হাজার হাজার পর্যটক ভীড় করেন এখানে।
ফিজিতে আছে 'ব্লু লেগন ক্রাইস, বিকা লেগন, প্যাসিফিক হার্বোর, নাভুয়া রিভার- সহ অনেকগুলো বিশ্ব বিখ্যাত পর্যটন কেন্দ্র।
বাংলাদেশ থেকে ফিজি ভ্রমণের ক্ষেত্রে তেমন কোন ঝামেলায় পড়তে হয়না। কারণ দেশটিতে অন এরাইভাল ভিসার সুযোগ রয়েছে।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটিতে বছরের যেকোন সময় ভ্রমণ করা যায়। তবে বাংলাদেশ থেকে সরাসরি কোন ফ্লাইট নেই।
এজন্য সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড- অস্ট্রেলিয়া হয়ে ফিজি যেতে হয় পর্যটকদের। সেক্ষেত্রে খরচ হতে পারে দেড় থেকে দুই লক্ষ টাকা।
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমনের জন্য সবচেয়ে কাছের এবং জনপ্রিয় দেশ ভুটান। বজ্র ড্রাগনের দেশ নামে পরিচিত এই রাস্ট্রে অন এরাইভাল ভিসার সুযোগ রয়েছে।
ভুটান সব সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সাশ্রয়ী এবং সেরা এক গন্তব্য। দেশটির পাহাড়, নদী, পর্বত, আর অপরূপ সবুজ প্রকৃতি অভিভূত করে পর্যটকদের।
বাংলাদেশ থেকে সড়ক এবং আকাশ উভয় পথেই ভুটানে যাওয়া যায়। তবে সড়কপথে যাওয়ার জন্য প্রথমে ভারতে যেতে হয়, সেক্ষেত্রে প্রয়োজন হয় ট্রানজিট ভিসা।
এছাড়া আকাশ পথে সরাসরি ভুটানে পৌছানো যাবে। এক্ষেত্রে কোন ভিসার প্রয়োজন নেই।
অপরূপ সুন্দর এই দেশে ভ্রমনের খরচ ও অনেক কম। এজন্য বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার পর্যটক পাড়ি জমান সেখানে।
ক্যারাবিয়ান অঞ্চলের একটি পাহাড়ি দ্বীপরাষ্ট্র ডমিনিকা। অনিন্দ সুন্দর এই দেশে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভ্রমন করা যায় বাংলাদেশ থেকে।
ডমিনিকাকে বলা হয় ক্যারাবিয়ান অঞ্চলের সিক্রেট বিউটি। এখানকার পর্বতমালা, নদ-নদী আর অসংখ্য সবুজ বনাঞ্চল মুগ্ধ করে পর্যটকদের।
এডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য এই দেশটি।
পর্বত আরোহণ, ডাইভিং, সাতার সহ অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগের সুযোগ রয়েছে এখানে।
দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো। সকল জায়গায় মুক্ত ভাবে চলাফেরা করতে পারেন পর্যটকরা।
আটলান্টিক মহাসাগরে অবস্থিত আরেকটি দ্বীপরাষ্ট্র বার্বাডোজ। এই দেশেও শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভ্রমনের সুযোগ আছে বাংলাদেশিদের জন্য।
ক্যারাবিয়ান এই দ্বীপরাষ্ট্র কে বলা হয় নীল সৌন্দর্যের দেশ। আকাশ কিংবা সাগর যেদিকে তাকান চোখে পড়বে শুধু নীল আর নীল।
বিশ্বের বিখ্যাত বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে এখানে। এছাড়া বিলাসবহুল প্রমোদভ্রমণের জন্য বার্বাডোজ অত্যন্ত আকর্ষণীয়।
সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে, দেশটির মানুষজন খুবই বন্ধুবৎসল। পর্যটকদের খুব সহজে আপন করে নেয় তারা।
আটলান্টিক মহাসাগরে ডাইভিং, সাতার কাটা এবং মাছ ধরার ব্যবস্থা আছে এখানে।
ভিসা ছাড়া ভ্রমনের জন্য আরেকটি আকর্ষণীয় দেশ 'ভানুয়াতু'। দক্ষিন প্রশান্ত মহাসাগরের এই দেশটি প্রায় ৮০ টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
ভানুয়াতু কে বলা হয় সরল সৌন্দর্যের দেশ। চারদিকের পরিবেশ খুবই ছিমছাম এবং পরিপাটি।
রাস্তা দিয়ে হাটার সময় চোখে পড়বে সুন্দর সুন্দর ফুলের বাগান। এছাড়া সমুদ্র এবং সবুজের সমারোহ মিলিয়ে মুগ্ধ হবার মতো একটি দেশ ভানুয়াতু।
শুধুমাত্র পাসপোর্ট থাকলেই দেশটিতে ঘুরতে যেতে পারেন বাংলাদেশিরা।
তবে সরাসরি ফ্লাইট না থাকার কারণে যেতে হয় অন্য দেশ হয়ে। সেক্ষেত্রে খরচ পড়বে আড়াই থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো।
.jpg)
.jpg)


.webp)

.jpg)

.jpg)