আজকের খবর
পানামার বিপক্ষে যে তরুনদেরকে সু্যোগ দিতে পারেন কোচ স্কালোনি
রাত পোহালেই মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ম্যাচটি ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই।
এই ম্যাচের টিকেটের জন্য অনলাইণেই আবেদন করেছে ১৫ লাখেরও বেশি মানুষ।
এরই মাঝে লিওনেল মেসি আর্জেণ্টিনায় অবস্থান করছেন।
একটি রেষ্টূরেন্টে খেতে গিয়ে, ভক্তদের কবলে পড়ে গিয়েছিলেন তিনি , পরে পুলিশের পাহারায় বিশেষ নিয়ন্ত্রনে, তাকে সে জায়গা ছাড়তে হয়েছে।
৩৬ বছরের খরা ঘুচিয়ে, সোনালি ট্রফিটি হাতে পাওয়ার পর, আর্জেণ্টাইন ভক্তদের মাঝে বিরাজ করছে দারুন উন্মাদনা।
তিন তারকা জার্সি নিয়ে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে, এবারই প্রথম মাঠে নামবে মেসিরা।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আর তাইতো চ্যাম্পিয়ন মর্যাদাটা রাখতে হবে আলবিসেলেস্স্তেদের।
বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে জয়ের বিপল্প, কিছুই ভাবছেননা কোচ স্কালোনি। ২০২৬ বিশ্বকাপ জেতার মিশনটাযে, এখন থেকেই শুরু করতে হবে।
যেভাবে কাতার বিশ্বকাপ জিতেছিলেন , বহুদিনের পরিকল্পনা করে। এবার শুরু, চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন।
মুল স্কোয়াডে, বিশ্বকাপে যারা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। তবে তরুনদের নিয়ে ভাবনাটা, এখন কোচ স্কালোনির সবচেয়ে বেশি।
সেক্ষেত্রে সবচেয়ে পরিচিত নাম আলেহান্দ্রো গার্নাচোকে এগিয়ে রাখতে হবে। বর্তমানে আর্জেণ্টিনার তরুনদের মাঝে, প্রতিভার আলো ছড়াচ্ছেন দারুনভাবে।
ম্যানইউতে দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন তিনি, আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক হওয়ার অপেক্ষায়, স্পেনে জন্ম নেওয়া এই উইংগার।
যদিও উদিয়মান এই ট্যালেন্টেড প্লেয়ারকে, স্পেন দলে ভীড়ানোর জন্য দৌড়-ঝাপ শুরু করে দিলেও গার্নাচোর ইচ্ছে, আর্জেণ্টিনায় মেসির উত্তরসুরি হয়ে নিজের ক্যারিয়ার সাজানো।
এরই মাঝে পানামার বিপক্ষে তাকে দলে ডাকা হলেও, চোটের কারনে তার খেলা নিয়ে রয়েছে শংকা।
এদিকে লাইম লাইটের আলো সব কেড়ে নিচ্ছে, আমেরিকার মেজর লীগ সকারে খেলা,
থিয়েগো আলমাডা।
লিও মেসির মতোই যার খেলার ধরন। মাঝামাঠ থেকেই বল নিয়ে দ্রুতগতিতে , প্রতিপক্ষকে বোকা বানিয়ে, করে ফেলতে পারেন দুর্দান্ত সব গোল।
দিন কয়েক আগে, আটলান্টা ইউনাইটেডে মাঝমাঠ থেকে, ফ্রি কিকে করা গোলটি দেখে , মেসির কথায় মনে করে দিয়েছে বারবার।
পানামার বিপক্ষে, উদিয়মান এই মিডফিল্ডারকে, দেখা যেতে পারে মুল একাদশে।
এদিকে মেসির পজিশনে খেলা আর্জেণ্টিনার ভবিষ্যত, পাউলো দিবালাকে নিয়মিত খেলানোর সময় এসেছে।
৩৫ বছরের মেসির রিপ্লেসমেন্ট হিসেবে, এখনই গড়ে নেওয়ার সময় তাকে।
ইঞ্জুরি না থাকলে কতটা বিধ্বংসি হতে পারে ,সেটাই দেখিয়েছেন সাম্প্রতিক ক্লাবগুলোর ম্যাচে।
সিরি আ লীগে তার ক্লাব রোমার হয়ে, ২০ ম্যাচে ৯ গোলের বেশির ভাগই, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই এসেছে।
ক্লাব ফুটবল মাতিয়ে তুলছেন লিসান্দ্র মার্টিনেজ, যার ডিফেন্স ভেদ করে বল নেওয়া, বেশ দুসাধ্যই বটে।
কসাই খ্যাত এই ডিফেন্ডার, কোচ টেন হাগের অধীনে, রেড ডেভিলসদের উত্থানে, বেশ কার্যকরি ভুমিকা রাখছেন, ২৫ বছর বয়সি এই সেন্টার ব্যাক।
“ভিয়ারিয়ালে” খেলা জুয়ান ফয়েথকে, খেলানোর সুযোগ খুজচ্ছেন কোচ স্কালোনি।
বিশ্বকাপের পরবর্তি তরুনদের প্রাধান্য দেয়া হলে, জূয়ান ফয়েথই ভরসা টিম ম্যানেজমেন্টের।
মিডফিল্ডের দারুন কার্যকরি ম্যাক্সিমো পেরোনেকে কিনতে, হন্য হয়ে ছুটে ছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
২০ বছর বয়সী সেন্টার মিডফিল্ডার “পেরোনেকে” ম্যান সিটি ৮ মিলিয়ন দিয়ে কিনেছে বেশ কিছু আগেই।
অনুর্ধ-২০ কোপা আমেরিকায় আর্জেন্টিনা প্রথম রাউণ্ড থেকে বিদায় নিলেও, তার পারফর্মেন্স ছিল নজরকাড়া।
এবার স্কালোনির অধীনে ডাক পেয়েছেন, দলে দারুন কিছু দেখানোর অপেক্ষায়।
.jpg)
.jpg)


.webp)

.jpg)

