আজকের খবর


স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ মার্চ ২০২৩, ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকা
নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

তাতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম আগামীকাল রোববার থেকে বেড়ে দাঁড়াবে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। 

আজ শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বাজুস এ ঘোষণা দেয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সহ-সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্তর্জাতিক বাজার থেকে কিনতে বেশি দাম দিতে হয় বলে আমরা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ডলারের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দামও বেড়েছে '

তিনি বলেন, 'এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ৭৯৪ টাকা।'

এর আগে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯১ হাজার ৯৬ টাকা। 

গত ১৪ জানুয়ারিতেও স্বর্ণের এক দফা দাম বাড়িয়েছিল বাজুস।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের