আজকের খবর


আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ মার্চ ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক
পবিত্র রমজান মাস উপলক্ষে চলবে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আজ সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। একই সঙ্গে ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিও এই সময়সূচিতে চলবে। রমজানে আদালতও চলবে নতুন সময়সূচিতে।

গত শুক্রবার দেশে রমজান মাস শুরু হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং রবিবার স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস আদালত। সেই হিসেবে সোমবার থেকে কার্যকর হলো রমজানের নতুন অফিস সূচি।

এর আগে গত ১৩ মার্চ মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। পরের দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের