আজকের খবর


রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীজুড়ে যানজট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ মার্চ ২০২৩, ১২:৪২ অপরাহ্ন, সোমবার

রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীজুড়ে যানজট
রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মব্যস্ত মানুষের সংখ্যাও।

শুক্রবার রোজা শুরু হলেও সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে রোববার পর্যন্ত রাজধানীর সড়কগুলো ছিলো অনেকটাই ফাঁকা।

সোমবার (২৭ মার্চ) সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় একসাথে খোলায় সড়কে দেখা যায় তীব্র যানজট।

এতে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একই জায়গায় দীর্ঘ সময় আটকে থেকে সময় পার করতে হচ্ছে। অফিসগামীরা বলছেন, প্রাইভেট কার, মোটরসাইকেলের যন্ত্রণায় বাইরে বের হতেই পারছি না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। কখনোই সময়মতো কোথাও যেতে পারি না।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর রূপ ধারণ করে যানজট। শুধু মিরপুর সড়কেই দেখা যায়, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, শ্যামলী হয়ে আসাদগেট আসতেই যেন ঘণ্টা পার। সামনের দিনে ঈদের কেনাকাটা শুরু হলে পরিস্থিতি আরও তীব্র রূপ ধারণ করার শঙ্কা সবার মনে। ভুক্তভোগীরা বলছেন, ঢাকা শহরের যানজট প্রতিনিয়তই বাড়ছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের