আজকের খবর


বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ এপ্রিল ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ এখন মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। মাছ রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা আয় হচ্ছে।

শনিবার পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপকভাবে গবেষণা করছে।

ইলিশ আহরণকারী মৎস্যজীবীদের উদ্দেশে তিনি বলেন, মা ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে ছয় লাখ ডিম দেয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের