আজকের খবর
বিশ্বে করোনা শনাক্ত কমেছে, মৃত্যু বেশি রাশিয়ায়
রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪৬ জন।
এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭১৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৯১০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৯৩৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ৯৩৫ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ১২২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







