আজকের খবর


চলতি মাসের এলপিজির দাম নির্ধারণ আজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ এপ্রিল ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার

চলতি মাসের এলপিজির দাম নির্ধারণ আজ
চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হবে আজ।

রোববার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নতুন এলপিজির দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আমদানিকৃত এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণের কাজ করে থাকে সংস্থাটি।


এর আগে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা এতদিন ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের