আজকের খবর


আরাভ খান সম্পর্কে ডিবির কাছে তথ্য ফাঁস করলেন হিরো আলম।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ এপ্রিল ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার

আরাভ খান সম্পর্কে ডিবির কাছে তথ্য ফাঁস করলেন হিরো আলম।
এবার আরাভ খান সম্পর্কে ডিবির কাছে তথ্য ফাঁস করলেন হিরো আলম। আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান সম্পর্কে তিনি যা যা জানেন, তাঁর সবকিছুই ডিবি’র কাছে খুলে বলেছেন এ হিরো। 

সেই সাথে আরাভ জুয়েলার্স উদ্ভোধন অনুষ্ঠানে তাঁর সাথে আর কোন কোন তারকা ছিল, কিভাবে আরাভ তাঁদের সাথে যোগাযোগ করেছেন, তাঁর সবকিছুই তিনি ডিবির কাছে বিস্তারিত বলেছেন।

গতকাল ১ এপ্রিল শনিবার দুপুরে ব্যাক্তিগত কাজে ডিবি কার্যালয়ে যান আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 

বিকেল ৫ টায় ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ব্যাপারে ঢাকা মহানর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সাথে অল্প কথা হয়েছে তাঁর। ডিবি যদি প্রয়োজন মনে করে তবে আরও তথ্য দিয়ে সহায়তা করতে প্রস্তুত আছেন তিনি। 

রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, 'আমি আরাভ সম্পর্কে যা জানি সবই পুলিশকে জানিয়েছি। আমাকে কীভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারা সেখানে ছিল, সেখানে কী হয়েছিল  সব বলেছি।

আরাভ খান যে  পুলিশ  পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি, সে বিষয়টি যে তিনি জানতেন না, সেটা উল্লেখ করে আলম জানান, ‘ এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম,আগে জানলে হয়তো দুবাই যাওয়ার ব্যাপারে ভেবে দেখতাম।’

তবে তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে তিনি ডিবিকে সহযোগিতা করবেন বলেও জানান।তিনি বলেন, ‘তারা আমাকে ডাকলে আমি আসব। সে যদি আসামি হয়ে থাকে তাহলে তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব।’

সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের