আজকের খবর
চিৎকার করে কাঁদছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা
আবু জাফর নামে এক ব্যবসায়ী জানান, বঙ্গবাজারে তার দু’টি দোকান আছে। ২৪ বছর ধরে সেখানে ব্যবসা করছেন। ঈদের আগে দোকানে ৪০ লাখ টাকার মালামাল তুলেছিলেন।কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার সব শেষ হয়ে গেছে।’
আরেক ব্যবসায়ী জানালেন তার খালাতো ভাই, মামাতো ভাই- সবার মিলে এক শ’র বেশি দোকান আছে। এটাই তাদের আয়ের উৎস এবং তাদের পরিবার এই আয়েই চলে।
তিনি বললেন, ‘দোকান থেকে কিচ্ছু বের করতে পারি নাই। নিঃস্ব হয়ে গেলাম ভাই।’
একই অবস্থা অ্যানেক্সকো মার্কেটের দোকানের মালিক আফসার হোসেন নাদিমের। বলেন, ‘মার্কেটের দোকান থেকে কোনো কিছু বের করতে পারি নাই। পুড়ে সব শেষ হয়ে গেছে।’
আরেক দোকান মালিক আল মামুন বলেন, ‘আগুন লেগেছে বঙ্গবাজার থেকে। আমার দোকান অ্যানেক্স মার্কেটে। দুই ঘণ্টা হলো এখানে এসেছি। ভয়ে কিছুই বের করতে পারিনি। এখন আমার দোকানও শেষ।
অন্য ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্টসহ বিপুল কাপড়ের স্টক ছিল তাদের দোকানে। সব দোকানে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। এর পর থেকে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে বিমান বাহিনীর ফায়ার সার্ভিস। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার সার্ভিস ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দলের অংশ নেয়ার বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







