আজকের খবর


আরমান মালিকের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী দুর্ঘটনার শিকার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ এপ্রিল ২০২৩, ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার

আরমান মালিকের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী দুর্ঘটনার শিকার
দুই বান্ধবীর এক স্বামী। এক সঙ্গে হয়েছেন অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সির শেষ মুহূর্তে এসে ,অনাগত সন্তানের জন্য শপিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হলেন দুই সতীন!ফেরার সময় বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে তাদের গাড়ি। সে সময় গাড়ির সামনের অংশ ভেঙে যায়। ঝাঁকি লাগে অন্তঃসত্ত্বা দুই নারীর গায়ে। তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় আহত হননি কেউ।দুই সতীন বেশ উপভোগ করছেন, তাদের এই গর্ভাবস্থার সময়টাকে। বেবি বাম্পের বিভিন্ন ভিডিও শেয়ার করছেন প্রতিনিয়ত। ছোটবেলা থেকেই বান্ধবী কৃতিকা ও পায়েল। প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই দ্বিতীয় বিয়ে করেন হরিয়ানার ছেলে আরমান মালিক। 

প্রথম স্ত্রী পায়েলকে বিয়ে করে কেটে যায় ছয় বছর। একটি ছেলে সন্তানও হয় তাদের। এ পর্যন্ত এক বউ নিয়েই চলছিল আরমানের সংসার।পরবর্তীতে ছেলের জন্মদিনের পার্টিতে আসেন পায়েলের বান্ধবী কৃতিকা। তখন পরিচয় হয় সন্দীপ- কৃতিকার। সেসময় পায়েলের বান্ধবী হিসাবেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। 

তবে প্রথম দেখাতেই কৃতিকার প্রেমে পাগল হয়ে যান সন্দীপ, পরক্ষণেই অপরপক্ষের কাছ থেকেও আসে প্রেমের সাড়া। এদিকে স্বামী ও বান্ধবীর প্রেমের খবর জানতে পেরে হতবাক হয়ে যান পায়েল। পরে তিনি যা করেছেন তা রীতিমতো চমকে দেয়ার মতো। প্রিয় বান্ধবী কৃতিকার সঙ্গেই নিজের স্বামীর বিয়ে দেন এই নারী। মাত্র ৬ দিনের মধ্যে পায়েলের সম্মতিতেই সতীন হয়ে ঘরে আসে কৃতিকা। যদিও পায়েলের পরিবার এই বিয়ে নিয়ে আপত্তি তোলে। 

এদিকে হিন্দু ধর্ম মতে দুই বিয়ের মান্যতা না থাকায় আরও সমস্যা তৈরি হয়। যদিও কোনো বাঁধাই তাদের জন্য বাঁধা হয়ে দাঁড়ায় নি। এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন সন্দীপ, পায়েল এবং কৃতিকা। সন্দীপ নাম পরিবর্তন করে রাখেন আরমান। তবে হিন্দু আচার-আচরণই মেনে চলেন তারা সবাই।

স্ত্রী আছে জেনেও কেন আরমানকে বিয়ে করেছেন জানতে চাইলে,,কৃতিকা বলেন, ‘সন্দীপ আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমরা বিয়ে করে নিয়েছি'।এখন একই ছাদের নিচে সতিন হিসেবে বসবাস করছেন  তারা। গর্ভাবস্থাতেও অটুট রয়েছে তাদের বন্ধুত্বের সম্পর্ক। একই রকম পোশাক পরিচ্ছদ, চলা ও কথা বলা-  সমস্ত কিছুতেই দুই সতিন নিজেদেরকে বোনের মতো প্রকাশ করে। তাদের বিলাসী জীবন দেখে বিষ্ময় প্রকাশ করে অনেকেই।  

লক্ষ লক্ষ মানুষ ইউটিউব সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন তাদের। ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছেন তারা। কৃতিকা ও পায়েল দুই সতিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নাম।

তাদের ইউটিউবে চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস। যা রীতিমতো সুপারহিট বনে গেছে। দুই সতিন সোশাল মিডিয়ার প্লার্টফর্ম গুলোতে শেয়ার করতে থাকেন তাদের দৈনদিন জীবনের বিভিন্ন ঘটনা। শেয়ার করেন ফানি ভিডিও। সোশাল মিডিয়ার উপার্জনেই চলে তাদের সংসার। ইনস্টাগ্রাম সহ ফেইসবুক রিলে তাদের ভিডিও দেখে বুঝার উপায় নেই- তারা সতীন নাকি বেস্ট ফ্রেন্ড। এখন দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার! দুই সতিন প্রেগন্যান্ট হওয়ায় তাদের পরিবারে বইছে ভিন্ন হওয়া।অনাগত সন্তানের অপেক্ষায় আছেন কৃতিকা, ও পায়েল। দুই স্ত্রীর কাছ থেকে এক সঙ্গে তিন সন্তান পেতে যাচ্ছেন আরমান। প্রথম স্ত্রী পায়েল যমজ সন্তানের মা হতে যাচ্ছেন, অন্যদিকে তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকা এক সন্তানের জন্ম দেবেন। খুব শীঘ্রই তাদের কাছ থেকে পাওয়া যাবে খুশির সংবাদ।  





জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের