আজকের খবর


৫০ টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ এপ্রিল ২০২৩, ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার

৫০ টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন!
অবশেষে বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। 
আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।  আগুনের ভয়াবহতা এতো বেশি ছিলো যে, একে একে  ৫০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়।সেই সাথে  বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।

তবে, কি কারণে এতো বড়  আগুন লাগালো, তা  এখনো জানা যায়নি। 
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর শুনে দোকানের মালিক ও কর্মচারীরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপনে কাজ করেছেন।
কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৬ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এসেছেন। আহত সদস্যদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।



সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের