আজকের খবর


আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, দগ্ধ আরেক বোন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ এপ্রিল ২০২৩, ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার

আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, দগ্ধ আরেক বোন
শরীয়তপুরের সখিপুরে একটি গ্রামে টিনশেড বাড়িতে আগুনে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরেক বোনকে ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

নিহত দুই শিশু হলো আরাফাত (৮) ও সামিয়া (১২)। আর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি মিম (১৩)। গতকাল সোমবার (০৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে সখিপুর উপজেলার আশরাফ বেপারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভোররাতে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

শিশুদের চাচা হাবিবুর রহমান জানান, গ্রামটিতে দুটি টিনশেড ঘর রয়েছে শিশুদের বাবা অটোরিকশা চালক মুনসুর ঢালীর। সোমবার রাতে খাবার খেয়ে তিন সন্তান ঘুমায় একটি ঘরে। পাশের ঘরে ঘুমাতে যান মনসুর ঢালী ও শিশুদের মা রেহেনা আক্তার। রাত পৌনে ৯টার দিকে আগুনের আলোতে তাদের ঘুম ভাগে। সঙ্গে সঙ্গে উঠে দেখেন, তাদের ৩ সন্তান ঘুমিয়ে থাকা সেই ঘরটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভিয়ে ঘরের ভেতর থেকে ৩ সন্তানকে উদ্ধার করেন।

স্বজনরা জানান, রাতেই তাদের শরীয়তপুর থেকে ঢাকায় নেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটে আনার পর দুই শিশুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি মিমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালীও পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের