আজকের খবর


বেঁচে যাওয়া মালামাল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার

বেঁচে যাওয়া মালামাল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা
ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন ঘণ্টা পরও রাজধানীর বঙ্গবাজারে দেখা গেছে মানুষের ব্যস্ততা। কেউ কেউ পুড়ে যাওয়া দোকানের দিকে তাকিয়ে দেখছেন। আবার কয়েকজন আগুন থেকে বাঁচানোর জন্য দোকানের মালামাল বের করার চেষ্টা করছেন।

দেখা গেছে, বঙ্গবাজারের পূর্ব দিকের অংশের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। মহানগর মার্কেটের দক্ষিণে ও এনেক্সকো মার্কেটের পূর্ব দিকের অংশের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। একদিকে নিভানোর পর আরেকদিকে ফুঁসে উঠছে আগুন। ফায়ার সার্ভিসের একটি টিম রেল পরিদর্শন ভবনের দিক থেকে পানি নিক্ষেপ করছে।

এনেক্সকো ভবনের উপরে এখনো ব্যবসায়ীরা রয়েছেন। তারা তাদের দোকানে রয়ে যাওয়া মালামাল বস্তাবন্দি করে নিচে ফেলছেন। নিচ থেকে ভ্যানে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। উত্তর দিকের সিঁড়ি বেয়ে মালামাল নিচে নামাচ্ছেন দোকানের কর্মচারী ও কুলিরা। বাইরে সারিবদ্ধভাবে থাকা ট্রাক, ভ্যানে একে একে গুনে বস্তা তুলছেন ব্যবসায়ীরা।

বঙ্গবাজারের ব্যবসায়ী শহিদুল হক মজুমদার বলেন, আমার দোকান পুড়ে ছাই। দোকানে ৮ লাখ টাকার মাল ছিল। সব শেষ। এখন যদি আমাকে আগের দোকানের জায়গা বরাদ্দ দেয় তাহলে ঘুরে দাঁড়াতে পারবো।

এনেক্সকো ভবনের চারতলায় নূপন গার্মেন্টস নামের দোকানের মালিক আবুল হোসেন বলেন, আমার দোকানপোড়েনি। ঐ পাশের দোকান সব পুড়ে গেছে। এখন মালামাল সরাচ্ছি। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। মানুষও সহযোগিতা করছে। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের