আজকের খবর
ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
আজ (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সরকারের অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে এই টাকা ঋণ হিসেবে দিয়েছিল।
গতকাল সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ আগুনে ধ্বংসস্তুপে পরিণত হয় বঙ্গবাজার। আগুন ছড়িয়ে পড়ে পাশের এনক্সকো ভবনেও। শুরু থেকে ফায়ার সার্ভিসের মোট ৪৮টি ইউনিট আগুন নেভাতে প্রাণন্তকর চেষ্টা চালায়। কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পোহাতে হয়।
এর মধ্যে উত্তেজিত ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। হামলায় আহত ফায়ার (মিডিয়া) রবিউল ইসলাম অন্তর (২৩) ও ফায়ার ফাইটার আতিকুর রহমান (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
বুধবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার সঙ্গে যারা জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বঙ্গবাজারের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে সরকারপ্রধান বলেন, যতটা সম্ভব সরকার ব্যবসায়ীদের সহায়তা দেবে।
পদ্মা সেতু নির্মাণে বাধার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রবল বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ বিশ্ববাসীকে সক্ষমতা দেখিয়েছে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







