আজকের খবর


বঙ্গবাজারে বসেছে অস্থায়ী মার্কেট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন, শনিবার

বঙ্গবাজারে বসেছে অস্থায়ী মার্কেট
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অস্থায়ীভাবে শুরু হয়েছে বেচা-কেনা। 

শনিবার সরেজমিনে দেখা যায়, বঙ্গবাজারে এখনো পুরোপুরি সরানো সম্ভব হয়নি ধ্বংসস্তুপ। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধারকাজ পরিচালনা করছেন। আজ অস্থায়ীভাবে মার্কেট চালুর কথা থাকলেও খুলে দেওয়া হয়নি জায়গাটি। ফলে বাধ্য হয়ে ফুটপাতে দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনো রয়েছেন আশঙ্কায়।

আগুনে পোড়া মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি কর্পোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। 

এর আগে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ঐ আগুনের রেশ কাটতে না কাটতে আবারো বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি- আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের