আজকের খবর


মেসির সেই বাড়িতে চুরির চেষ্টা!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার

মেসির সেই বাড়িতে চুরির চেষ্টা!
প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির সঙ্গে চুক্তি শেষ পর্যায়ে আসতেই লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। পুনরায় বার্সেলোনার সঙ্গে গাটছড়া বাঁধতে পারেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়, এমন খবর শোনা যাচ্ছে চারদিকে। শেষ পর্যন্ত এই খবর সত্যি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে তার আগে বার্সাকে ঘিরে একটি বাজে সংবাদ পেয়েছেন এই ফরওয়ার্ড।

বার্সার জার্সিতে খেলার সময় শহরতলীর কাস্তেলদেফেস অঞ্চলের একটি বাড়িতে সপরিবারে থাকতেন মেসি। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সেই বাড়িটাতে অনেক স্মৃতি আছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। কাতালান ক্লাব ছেড়ে ২০২০-২১ মৌসুমে পিএসজিতে পাড়ি জমান মেসি। তাতেই স্মৃতিবিজড়িত বাড়িটি ফেলে যেতে হয়েছে তাকে। অবশ্য সময় পেলে এখনও মাঝে মাঝে বার্সার সেই বাড়িটাতে গিয়ে উঠেন মেসি।

এবার মেসির বার্সার সেই বাড়িটাতে হানা দিয়েছিল দুইজন চোর। স্প্যানিশ টিভি চ্যানেল অ্যান্টেনা থ্রি’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ল্যান্স। ল্যান্সের দাবি, গত বৃহস্পতিবার সকালে কালো হুডি পরা দুইজন ব্যক্তি সীমানা প্রাচীর টপকে মেসির বাড়িতে ঢুকে পড়ে। এরপর দরজা ও জানালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। কিন্তু সফল হতে পারেনি তারা। পরবর্তীতে গ্যারেজ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে সেই দুই ব্যক্তি। এ যাত্রায়ও সফল হননি।

অবশ্য তাদের ধরা সম্ভব হয়নি। পুলিশ আসার আগেই মেসির বাড়ি ত্যাগ করেন তারা। ল্যান্স আরও জানিয়েছে, এসব কিছু ধরা পড়েছে বাড়ির সিসি টিভিতে। 



জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের