আজকের খবর


জামালপুরের সড়কে গেল ৩ জনের প্রাণ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার

জামালপুরের সড়কে গেল ৩ জনের প্রাণ
জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


জনপ্রিয়