আজকের খবর


প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১০০০ পরিবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১০০০ পরিবার
রংপুরে ১ হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেয় জেলা যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদে হাসান রনি।

অনুষ্ঠানে দুস্থ পরিবারগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারিনুল মর্তুজা মেরিন, সাবেক প্রচার সম্পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সোবহান সরকার ও সাবেক সহ-সম্পাদক প্রশান্ত রায়।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের