আজকের খবর


পয়লা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই: আইজিপি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ এপ্রিল ২০২৩, ০৬:০০ অপরাহ্ন, সোমবার

পয়লা বৈশাখে নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাইনি। তবে নির্বিঘ্নে পয়লা বৈশাখ উদযাপন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঈদ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সোমবার দুপুরে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন, পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তা-ঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহরি ও তারাবিহর নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।  

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহজে মার্কেট এলাকায় চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, টাকা পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায়, তাহলে আমরা সার্বক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা হবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের