আজকের খবর


দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার

দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নতুন করে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশ রেকর্ড গড়েছে। 

বিপিডিবি সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের ১২ এপ্রিল রাত ৯টায় সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট।

সূত্র জানায়, ভারতীয় আদানি গ্রুপ থেকে আমদানি করা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার পরে নতুন রেকর্ড তৈরি হয়। আমদানি বিদ্যুতের দাম এখনও নিষ্পত্তি হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, আদানি গ্রুপের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১৪ টাকার ওপরে হতে পারে এবং গড় উৎপাদন খরচ ৭ টাকার নিচে।

বর্তমানে বাংলাদেশের গ্রিড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের ওপরে।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের