আজকের খবর


ঈদে মাওয়া ঘাটে মোটরসাইকেল পারাপারে থাকবে ফেরি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন, বুধবার

ঈদে মাওয়া ঘাটে মোটরসাইকেল পারাপারে থাকবে ফেরি

ঈদুল ফিতরে পদ্মাসেতুর বিকল্প হিসেবে মোটরসাইকেল চলাচলের জন্য ফেরির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 
তিনি বলেন, যেহেতু পদ্মাসেতুতে আমরা মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছি না, তাই বিকল্প হিসেবে সেখানে একটি ফেরি চালু থাকবে। যেটি দিয়ে শুধু মোটরসাইকেলগুলো পারাপার করবে।

বুধবার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদানসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঈদে দেশজুড়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে। সঙ্গে গোয়েন্দা বাহিনীও কাজ করবে। প্রয়োজনীয় স্থানে চল্লাশি চৌকি স্থাপন, টাকা পরিবহনের জন্য মানি এসকোর্ট দেওয়া হবে। জাল টাকা বিস্তাররোধে ব্যবস্থা নেয়া হবে।

আসাদুজ্জামান খান বলেন, ঈদের তিনদিন আগে থেকে মালবাহী ট্রাক অর্থাৎ রড, সিমেন্টসহ নির্মাণ উপকরণ পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে সেগুলো আবার চালু হয়ে যাবে। এই পণ্য ছাড়া রফতানিসামগ্রী বহনকারীসহ অন্য ট্রাকগুলো চলবে। ঈদের ছুটির সময় অর্থাৎ ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্পাঞ্চল এলাকায় ব্যাংকের যেসব শাখায় কাজের প্রয়োজন, সেসব খোলা থাকবে। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের