আজকের খবর


চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৩, ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউপির রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে সেলিম, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার আদিলের স্ত্রী অঞ্জনা আক্তার, পটিয়া উপজেলার খরনখাইন এলাকার বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে, দোলতপুর এলাকার করিম ও কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার আবু ফয়েজ। আহতের নাম মো. জলিল। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কের রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত হন। আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নেত্রকোণা থেকে বোয়ালখালীতে দরবারের মাহফিলে এসেছিল বাসটি। বৃহস্পতিবার সকালে বোয়ালখালী ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের