আজকের খবর


নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৭


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার

নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৭
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে জানা যায়।

আজ সকালে সাড়ে ৯টার দিকে প্রথমে ঢামেক হাসপাতালে রোগী আসা শুরু করে। এরপর এক এক করে ১৭ জন আহত ব্যক্তি হাসপাতালে এসে ভর্তি হন।

আহতরা হলেন- ফায়ার সার্ভিসের সদস্য রাসেল (২২), শান্ত (২০), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)। অপর আহতরা হলেন- দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০) ও স্বেচ্ছাসেবক রিফাত (২৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৭ জন এই পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এরমধ্যে দশজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের