আজকের খবর


আজ থেকে মিলছে ট্রেনের ফিরতি টিকিট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৩, ১২:৫০ অপরাহ্ন, শনিবার

আজ থেকে মিলছে ট্রেনের ফিরতি টিকিট
পবিত্র ঈদুল ফিতরের ফিরতি যাত্রার টিকিট আজ শনিবার থেকে বিক্রি শুরু করেছে বাংলদেশ রেলওয়ে। এ টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, শনিবার বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬; ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭; ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮; ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট। এছাড়া ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।

এর আগে, ঈদ যাত্রায় রেল‌ওয়ের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রয় করা হয়। এদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হয় ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকেট।

এদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে।

তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।

ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন করতে হবে। 

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে অনলাইনে টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর লিপিবদ্ধ করতে হবে। এছাড়া ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি/সফটকপি অথবা পাসপোর্ট/ছবি সংবলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের