আজকের খবর


অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ মার্কেট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন, শনিবার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ মার্কেট

আজ সকাল থেকে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।

এদিকে, আগুনের কারণে শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে। 

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেটের তৃতীয় তলার একাংশে আগুনের সূত্রপাত হয়।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে সে আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিট।

জনপ্রিয়