আজকের খবর


সোয়া ২ লাখ বাংলাদে‌শি কর্মীর মালয়ে‌শিয়া যাওয়া প্রক্রিয়াধীন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার

সোয়া ২ লাখ বাংলাদে‌শি কর্মীর মালয়ে‌শিয়া যাওয়া প্রক্রিয়াধীন
মালয়েশিয়ায় প্রায় ২ লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মী যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশ‌টিতে নতুন করে পাঁচ লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে।

আজ কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হাইক‌মিশন বলছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের লেবার ডিপার্টমেন্ট ৮ হাজার ৭২৭টি নিয়োগের ডিমান্ডের বিপরীতে ৩ লাখ ৫৮ হাজার ৮৯২ জন বাংলাদেশি নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৯৫ জন নতুন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। আরো প্রায় ২ লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মীর আগমন প্রক্রিয়াধীন।

এ ধারা অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরে মধ্যে মালয়েশিয়ায় আনুমানিক পাঁচ লাখ নতুন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে বলে আশাবাদী হাইকমিশন।

হাইক‌মিশ‌নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি কর্মীদের নতুন নিয়োগকর্তার অধীনে নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এ পরিস্থিতির অবনতি না হয়, সে বিষয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বৈধভাবে আগত একজন বাংলাদেশি কর্মীও মালয়েশিয়াতে যেন বিড়ম্বনার শিকার না হ‌তে হয় তার জন্য কাজ করছে হাইক‌মিশন।




জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের