আজকের খবর


ঢাকায় বৃষ্টি হবে কবে জানালো আবহাওয়া অফিস


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার

ঢাকায় বৃষ্টি হবে কবে জানালো আবহাওয়া অফিস

বৈশাখের প্রথম দিন থেকে তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজধানীবাসী। প্রচণ্ড তাপে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা এখন। তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে রাজধানীবাসী এখনো বৃষ্টির প্রত্যাশায়।

এ অবস্থায় ঢাকায় বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস। আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। ঐ দুদিন বৃষ্টি হলেও তা হবে সামান্য। 

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে বটে। তবে তাতে গরম কমবে না।

মঙ্গলবার সকাল সাতটায় আবহাওয়া অধিদফতর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের